ডা. নুরুল আমিন আবিদ আর নেই
মেডিভেয়েস রিপোর্ট: ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের ২২তম ব্যাচের শিক্ষার্থী ব্রিগেডিয়ার জেনারেল ডা. নুরুল আমিন আবিদ।
সোমবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্রিগেডিয়ার জেনারেল ডা. নুরুল আমিন আবিদ।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেসপন্সিবিলিজ (এফডিএসআর)। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংগঠনটি।
ব্রিগেডিয়ার জেনারেল ডা. নুরুল আমিন আবিদের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে মেডিভয়েস।
-
২৩ জুন, ২০২০