০৪ মে, ২০২১ ০৪:০৭ পিএম

সিনিয়র স্টাফ নার্স পদে লিখিত পরীক্ষা স্থগিত

সিনিয়র স্টাফ নার্স পদে লিখিত পরীক্ষা স্থগিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদে বাছাই পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

আজ মঙ্গলবার (৪ মে) বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে সরকার কর্তৃক ঘোষিত লকডাউন ১৬ মে ২০২১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করায় স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স [১০ম গ্রেড] (বিজ্ঞপ্তির তারিখ: ০১ মার্চ ২০২০; বিজ্ঞপ্তি নম্বর: ০১] পদের ০৯ এপ্রিল ২০২১ তারিখে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা কমিশন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

উল্লেখিত পদের লিখিত পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ ও সময় পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

► বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক