০৩ মে, ২০২১ ০৪:২৪ পিএম
করোনায় ঝরলো আরও ৬৫ জন
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৬৪৪ জনে।
আজ সোমবার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি ও বেসরকারি ৪২০টি ল্যাবরেটরিতে ১৯ হাজার ৪৫২টি নমুনা সংগ্রহ ও ১৯ হাজার ৪৩১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৮.৯৫ শতাংশ।
পরীক্ষায় এক হাজার ৭৩৯ জন নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল সাত লাখ ৬৩ হাজার ৬৮২ জন।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
পিপিআরসির কৌশলগত সংলাপে বক্তারা
তামাকে কর আরোপ অসংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপকরণ
পিপিআরসির কৌশলগত সংলাপে বক্তারা
তামাকে কর আরোপ অসংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপকরণ
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ
এই বিভাগের সর্বাধিক পঠিত