০১ মে, ২০২১ ০৯:৩৮ পিএম

ক্যান্সারের কাছে হার মানলেন অধ্যাপক ডা. শাহিদা আখতার

ক্যান্সারের কাছে হার মানলেন অধ্যাপক ডা. শাহিদা আখতার
অধ্যাপক ডা. শাহিদা আখতার। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মরণব্যাধি ক্যান্সারের কাছে হার না ফেরার দেশে পাড়ি দিলেন বারডেম জেনারেল হাসপাতাল এবং ইব্রাহিম মেডিকেল কলেজের নিউনেটালজি বিভাগের অধ্যাপক ডা. শাহিদা আখতার।

শনিবার (১ মে) সন্ধ্যা সাতটার দিকে তিনি তাঁর নিজ বাসায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

অধ্যাপক ডা. শাহিদা আখতার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন সলিমুল্লাহর পঞ্চম ব্যাচের শিক্ষার্থী। তিনি বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশনের (বিপিএ) আজীবন সদস্য ছিলেন। 

অধ্যাপক ডা. শাহিদা আখতারে মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন।

তাঁর মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক