০১ মে, ২০২১ ০৭:৩২ পিএম

ডা. রাকীব হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সুপারিশ

ডা. রাকীব হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সুপারিশ
ডা. মো. আব্দুর রকিব খান। ছবি: সংগৃহীত

মেভিয়েস রিপোর্ট: খুলনায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. আব্দুর রকিব খান (৫৯) হত্যার ঘটনায় দায়ের করা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সুপারিশ করেছে খুলনার ডেপুটি কমিশনার।

গত ২৫ এপ্রিল মামলাটি স্থানান্তরের জন্য সুপারিশসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

রোগী মৃত্যুর ঘটনায় গত বছরের ১৬ জুন খুলনার গল্লামারী এলাকার রাইসা ক্লিনিকের মালিক চিকিৎসক ডা. আব্দুর রকীব খানকে (৫৯) পিটিয়ে গুরুতর আহত করে রোগীর স্বজনরা। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ওই দিন দুপুরে মামলা দায়ের করেন। মামলায় চার জনের নামোল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৮/১০ জনকে আসামি করা হয়।

ওই দিনই রাতে অভিযান চালিয়ে আবদুর রহিম নামে এজাহারভুক্ত এক আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার পর থেকে নিহত ডা. রাকীব খানের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিএমএ খুলনা জেলা শাখা অর্থ ব্যয় করে নিজস্ব আইনি পরামর্শক অ্যাডভোকেট রজব আলীকে দিয়ে মামলা পরিচালনা করে আসছে।

স্থানীয় বিএমএ’র দাবির মুখে অবশেষে গত ২৫ এপ্রিল মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ করে পত্র প্রেরণ করে খুলনার ডেপুটি কমিশনার।

প্রসঙ্গত, গত বছরের ১৫ জুন নগরীর রাইসা ক্লিনিকে শিউলি বেগম নামে এক নারী সিজারের মাধ্যমে সন্তান প্রসব করেন। ওই দিন রাতে তার মৃত্যু হয়। পরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলে স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায়। এ সময় তাদের হামলায় গুরুতর আহত হন ডা. রকিব। পরে ১৬ জুন সন্ধ্যায় খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক