নির্বাচনী দায়িত্ব পালন
ভারতে করোনায় ৭ শতাধিক শিক্ষকের মৃত্যু
মেডিভয়েস ডেস্ক: নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের সরকারি স্কুলের সাত শতাধিক শিক্ষক। উত্তরপ্রদেশের শিক্ষকদের একটি সংগঠন আজ শুক্রবার (১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।
হিন্দস্তান টাইমসের খবরে বলা হয়েছে, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে শরু হওয়া চার দফার এ নির্বাচন গত বৃহস্পতিবার শেষ হয়। আগামী রোববার থেকে সেখানে ভোট গণনা শুরু হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রধান নির্বাচন কমিশনের (সিইসি) কাছে পাঠানো এক চিঠিতে এ কথা তুলে ধরে উত্তর প্রদেশীয় প্রাথমিক শিক্ষক সংঘ। চিঠিতে প্রাণ হারানো শিক্ষকদের নামের তালিকা উল্লেখ করা হয়, যারা নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ ও ভোট গ্রহণের সময় আক্রান্ত হয়েছেন।
করোনাভাইরাস সংক্রমণে যখন দেশটিতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে, এ অবস্থায় নির্বাচন এবং কুম্ভূ মেলার মতো গণজামায়েতের অনুমতি আত্মাঘাতী সিদ্ধান্ত ছিল বলে দেশে-বিদেশে কঠোর সমালোচিত হচ্ছে দেশটির সরকার।
শুক্রবারও দেশটিতে রেকর্ড ৩ লাখ ৮৬ হাজার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৩ হাজার ৫০০ জন।
ভারতের বড় রাজ্যগুলোর মধ্যে উত্তরপ্রদেশ অন্যতম এবং করোনায় বিপর্যস্ত রাজ্যগুলোর মধ্যেও এটি অন্যতম।
এ পরিস্থিতিতে রাজ্যটির মাধ্যমিক স্কুল শিক্ষকদের সংগঠন ভোট গণনা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। শিক্ষক সংগঠনের মুখপাত্র ড. আর পি মিশরা গণমাধ্যমকে বলেছেন, এরই মধ্যে আমরা আমাদের সাত শতাধিক সহকর্মীদের হারিয়েছি নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে। এখন ভোট গণনা করতে গেলে একই অবস্থা হবে।
কমপক্ষে ১৫ হাজার শিক্ষক মধ্যপ্রদেশ রাজ্যে নির্বাচনী দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে বেশির ভাগই অজ পাড়াগাঁয়ে দায়িত্ব পালন করেছেন, যেখানে ন্যূনতম স্বাস্থ্যসেবার ব্যবস্থা নেই।
এনডিএফের সেমিনারে বক্তারা
জুলাইয়ের স্মৃতি মুছে ফেলা সম্ভব নয়, হৃদয় ও পেশায় বেঁচে থাকবে
এনডিএফের সেমিনারে বক্তারা
জুলাইয়ের স্মৃতি মুছে ফেলা সম্ভব নয়, হৃদয় ও পেশায় বেঁচে থাকবে
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কাণ্ড
ভুয়া ইন্টার্নশিপ সনদে নিবন্ধন, বাতিলে রামেকের আবেদনের নথি নেই বিএমডিসির কাছে
কাজে বাধা দেওয়ার অভিযোগ
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতির পদত্যাগ