২৯ এপ্রিল, ২০২১ ০৫:৪৯ পিএম

বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. আব্দুল ওহাব আর নেই

বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. আব্দুল ওহাব আর নেই
ডা. মো. আব্দুল ওহাব তরফদার। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন যশোর একতা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল ওহাব তরফদার।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

ডা. আব্দুল ওহাব ছিলেন চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সদস্য। তিনি ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ১০ তম ব্যাচের শিক্ষার্থী।

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, বন্ধু-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই চিকিৎসকের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে বিএমএ। এক শোক বার্তায় সংগঠনটি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামরা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

ডা. আব্দুল ওহাবের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয় হামলার পর হাসপাতালের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হন মোজতবা খামেনী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক