করোনা ভ্যাকসিন উৎপাদন করবে ইরান
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাস মোকাবিলায় নিজেরাই ভ্যাকসিন উৎপাদন করবে বলে জানিয়েছে ইরান।
ইরানি বিজ্ঞানীদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগের তৃতীয় ধাপে রয়েছে বলে জানিয়েছে তেহরান। খবর আনাদোলুর।
ইরানের করোনা মোকাবিলায় গঠিত বিশেষজ্ঞ কমিটির প্রধান মো. মোখবের এক বিবৃতিতে জানান, স্থানীয় বিজ্ঞানীদের উদ্ভাবিত কোভ-ইরান বারেকাত নামে করোনার টিকা উৎপাদন শুরু করা হবে।
আগামী এক মাসে ১০ লাখ ডোজ টিকা উৎপাদন করে তা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে তুলে দেওয়া হবে।
পরে আগামী জুন নাগাদ আরও ৩০ থেকে ৩৫ লাখ ডোজ উৎপাদন করা হবে। সেপ্টেম্বর নাগাদ তারা ৫ কোটি ডোজ টিকা উৎপাদন করবেন বলে বিবৃতিতে জানানো হয়।
ইরানের উদ্ভাবিত দ্বিতীয় টিকা কোভ-পার্স এ বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করা হয়েছে। প্রথম দফায় ১৩৩ স্বোচ্ছাসেবীর দেহে প্রয়োগ করা হয় এ টিকা।
জুনে ৫০০ স্বেচ্ছাসেবীর দেহে দ্বিতীয় দফায় শুরু হবে পরীক্ষামূলক প্রয়োগ।
করোনায় এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৮০ হাজার মানুষ, আর মারা গেছেন ৬৯ হাজার ১২০ জন।
-
০৭ জানুয়ারী, ২০২৩
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
২৪ নভেম্বর, ২০২১
-
২৩ নভেম্বর, ২০২১
-
১৩ নভেম্বর, ২০২১
-
০৩ নভেম্বর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
২৮ অক্টোবর, ২০২১
যেসব উদ্যোগ সম্মেলনে তুলে ধরা হবে
জলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
যেসব উদ্যোগ সম্মেলনে তুলে ধরা হবে
জলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
ওএসডির আদেশ বাতিল
সলিমুল্লাহ মেডিকেলের উপপরিচালক পদে পুনর্বহাল ডা. শাহরিয়া শায়লা
হৃদরোগ ইনস্টিটিউটে র্যালি ও আলোচনা
জাতীয় রক্তনালি দিবসে মেডিকেলগুলোতে ভাস্কুলার সার্জারি বিভাগ চালুর আশ্বাস