অধ্যাপক আশরাফ আলী আর নেই
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও রাজশাহী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবু আহমেদ আশরাফ আলী।
শনিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
তাঁর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজ (এফডিএসআর)। এক শোক বার্তায় সংগঠনটি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামরা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
ডা. আবু আহমেদ আশরাফ আলীর মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬