০৮ এপ্রিল, ২০২১ ১১:২৯ এএম

শান্তিরক্ষা মিশনে মেডিকেল অফিসার প্রেরণে নামের তালিকা পাঠানোর নির্দেশ

শান্তিরক্ষা মিশনে মেডিকেল অফিসার প্রেরণে নামের তালিকা পাঠানোর নির্দেশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ) মিশনে মেডিকেল অফিসার প্রেরণের লক্ষ্যে তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বোরবার (৪ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-৩ অধিশাখার উপসচিব উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ) মিশনে মেডিকেল অফিসার হিসাবে মনোনীত করার লক্ষ্যে চাকরিকাল নূন্যতম পাঁচ বছর পূর্ণ হয়েছে এবং কোনরূপ বিভাগী মামলা/অভিযোগ তদন্তাধীন/ফৌজদারী মামলা চলমান নেই এমন একজন মূখ্য ও একজন বিকল্প নারী মেডিকেল অফিসারের নামের তালিকা প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য  স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিস্টেম এনালিষ্ট ও অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক