০৭ এপ্রিল, ২০২১ ০৩:১৫ পিএম

সর্বোচ্চ শনাক্তের দিনে ৬৩ জনের মৃত্যু

সর্বোচ্চ শনাক্তের দিনে ৬৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের ইতিহাসে একদিনে করোনাভাইরাসে সর্বোচ্চ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে সাত হাজার ৬২৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ছয় লাখ ৫৯ হাজার ২৭৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে সারাদেশে মৃত্যু হয়েছে ৬৩ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয় হাজার ৪৪৭ জন।

আজ বুধবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ৬৩ জনের মধ্যে পুরুষ ৩৯ জন এবং নারী ২৪ জন। আর তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেছেন।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ২৩৭টি ল্যাবরেটরিতে ৩৪ হাজার ৬৬৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৬৩০টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪৮ লাখ ৮২ হাজার ৫৬৫টি। পরীক্ষায় আরও সাত হাজার ৬২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ ৫৯ হাজার ২৭৮ জন।

এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা তিন হাজার ২৫৬ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট পাঁচ লাখ ৬১ হাজার ৬৩৯ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষার হার ২২ দশমিক শূন্য দুই শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ১৯ শংতাশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় মোট নয় হাজার ৪৪৭ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ সাত হাজার ৮২ জন (৭৫ দশমিক ৯৭ ভাগ) ও নারী দুই হাজার ৩৬৫ জন (২৫ দশমিক শূন্য তিন ভাগ)।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক