০৭ এপ্রিল, ২০২১ ০১:২০ পিএম

করোনায় ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যু

করোনায় ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যু
ইন্দ্রমোহন রাজবংশী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত লোকগানের শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী। আজ বুধবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর শ্যালিকা শিপ্রা ঘোষ গণমাধ্যমকে জানান, ইন্দ্রমোহন রাজবংশীর স্ত্রী দীপ্তি রাজবংশীও অসুস্থ।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার শারীরিক অসুস্থ বোধ করলে শুরুতে ইন্দ্রমোহন রাজবংশীকে ঢাকার মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে করোনা পরীক্ষা করানো হয়। সেখানে নমুনা পরীক্ষায় তাঁর ফলাফল পজিটিভ হয়। 

চিকিৎসকরা জানিয়েছেন, বুকের সিটিস্ক্যান রিপোর্টে বরেণ্য এই সংগীতজ্ঞের ফুসফুসে ৮৫ ভাগ ইনফেকশন ধরা পড়ে। এরপর অপেক্ষাকৃত উন্নত চিকিৎসার জন্য ঢাকার আরেকটি হাসপাতালে তাঁকে স্থানান্তর করা হয়।

পরিস্থিতির অবনতি হলে হাসপাতাল বদল করে দুদিন আগে তাঁকে বিএসএমএমইউতে ভর্তি করানো হয়। আজ সকালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ইন্দ্রমোহন রাজবংশী ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি, সারি, মুর্শিদিসহ বিভিন্ন ধরনের গান গাইতেন। তিনি সরকারি সংগীত কলেজে লোকসংগীত বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। তিনি বাংলাদেশ লোকসংগীত পরিষদের প্রতিষ্ঠাতা। চলচ্চিত্র, বেতার ও টেলিভিশন অনেক গান গেয়েছেন তিনি। ১৯৬৭ সালে ‘চেনা-অচেনা’ চলচ্চিত্রের গান গাওয়ার মধ্য দিয়ে প্লেব্যাক শুরু করেন।

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৮ সালে একুশে পদক লাভ করেন ইন্দ্রমোহন রাজবংশী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক