করোনায় অধ্যাপক বদরুল হকের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) নিউরোলজির অধ্যাপক ডা. বদরুল হক মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অধ্যাপক বদরুল ময়মনসিংহ মেডিকেল কলেজের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ঢামেকের নিউরোলজি বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বর্তমানে তাঁর অবসর জীবন কাটাচ্ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর)। এক শোক বার্তায় সংগঠনটি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামরা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
অধ্যাপক ডা. বদরুল হকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬