লকডাউন শিথিল হচ্ছে যুক্তরাজ্যে, ১৭ মে থেকে ফ্লাইট চালু
মেডিভয়েস রিপোর্ট: করোনা পরিস্থিতি অনেকাংশই নিয়ন্ত্রণে থাকায় আগামী ১২ এপ্রিল থেকে লকডাউন শিথিল করছে যুক্তরাজ্য। একইসঙ্গে আগামী ১৭ মে থেকে আন্তর্জাতিক যোগাযোগ স্বাভাবিক করার কথা ভাবছে দেশটি।
সোমবার (৫ এপ্রিল) ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের দিয়ে সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী সোমবার থেকে লকডাউন তুলে নেবে যুক্তরাজ্য। ওইদিন থেকে দেশটিতে রেস্টুরেন্ট, সব ধরনের দোকান এবং ধীরে ধীরে জিম এবং সেলুন খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
রাজধানীর ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনশন বলেন, ‘পরীক্ষামূলকভাবে এপ্রিলের মাঝামাঝি আমরা লকডাউন শিথিল করে মানুষের চলাচল পর্যবেক্ষণ করবো। পরে করোনা নমুনা সংগ্রহ করে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবো।’
তিনি আরও বলেন, ‘সরকার আশাবাদী যে ১৭ মে লকডাউন শিথিলকরণের পরবর্তী পর্যায়ে আন্তর্জাতিক ভ্রমণ আবার শুরু হতে পারে। তবে বিশ্বের অন্যান্য দেশে করোনাভাইরাসের প্রকোপ জেনেই সর্তক হয়ে ভ্রমণের নির্দেশনা থাকবে।’
তবে এখনই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আত্মতুষ্ঠিকে ভোগার সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, চিনের উহান শহর থেকে উৎপত্তির পর করোনাভাইরাস বৈশ্বিক মাহমারী হিসেবে যুক্তরাজ্যসহ সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৪৩ লাখ ৭৬ হাজারের অধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে এক লাখ ২৭ হাজারের অধিক মানুষ।
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন
রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত