০১ এপ্রিল, ২০২১ ১২:১৫ পিএম

‘হাসপাতালের এক ইঞ্চি জায়গা খালি থাকলেও রোগী রাখা হবে’

‘হাসপাতালের এক ইঞ্চি জায়গা খালি থাকলেও রোগী রাখা হবে’
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মেডিভয়েস রিপোর্ট: দেশের সরকারি সব হাসপাতালের এক ইঞ্চি জায়গা খালি থাকলেও রোগী রাখা হবে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দেশের সরকারি ইনস্টিটিউটে ১০০-২০০ বেড বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেকহা) কোভিড অতিরিক্ত-১০ শয্যার আইসিইউ উদ্বোধনী উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে জাহিদ মালেক, ‘আমরা একবছর করোনাভাইরাস নিয়ে কাজ করছি, এ ভাইরাস দমাতে সক্ষমও হয়েছি। গত কয়েকদিনে দেশে করোনা সংক্রমণের হার অনেক বেড়ে গেছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি না। স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা না করে মানুষ বিনোদন কেন্দ্রে ভ্রমণ করছে। গত একমাসে প্রায় ২৫ লাখ মানুষ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার ভ্রমণ করেছে। পাশাপাশি সারাদেশে কোথাও কেউ স্বাস্থ্যবিধি মেনে চলেনি। এটাই আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। উৎস বন্ধ না করলে সিট বা সেবা বাড়িয়ে কোনো লাভ হবে না।’

তিনি বলেন, ‘যে হারে রোগী বাড়ছে তাতে ঢাকা শহরকে হাসপাতালে পরিণত করলেও সবাইকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। করোনার উৎপত্তির উৎস বন্ধ না করলে শুধুমাত্র সেবা দিয়ে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢামেকহার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনা
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক