১৯ মার্চ, ২০২১ ০৭:৪১ পিএম

করোনা: বিএসএমএমইউর লিভার ট্রান্সপ্লান্ট সার্জারিতে রোগী ভর্তি বন্ধ

করোনা: বিএসএমএমইউর লিভার ট্রান্সপ্লান্ট সার্জারিতে রোগী ভর্তি বন্ধ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশজুড়ে আবারও করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেপাটোবিলিয়ারী, প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগে রোগী ভর্তি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। তবে বহির্বিভাগে রোগী দেখা ও জরুরি চিকিৎসা সেবা চালু থাকবে।

আজ শুক্রবার (১৯ মার্চ) হেপাটোবিলিয়ারী, প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান স্বাক্ষরিত এক নোটিশে এ ঘোষণা দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, দেশজুড়ে আবারও করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়া এবং হেপাটোবিলিয়ারী, প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগের কয়েকজন চিকিৎসক ও রোগী আক্রান্ত হওয়ায় উক্ত বিভাগের নিয়মিত মর্নিং সেশন, সরাসরি ক্লাস ও রোগী ভর্তি কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

তবে বহির্বিভাগে রোগী দেখা, ডিউটি রোস্টার অনুযায়ী ওয়ার্ড রাউন্ড, স্বল্প পরিসরে অপারেশন কার্যক্রম ও জরুরি চিকিৎসা সেবা প্রচলিত নিয়মে চালু থাকবে বলে জানানো হয় ওই নোটিশে।

নোটিশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক