১৯ মার্চ, ২০২১ ১০:৩৭ এএম

স্বাধীনতা দিবসে চিকিৎসাধীন রোগীদের খাবার পরিবেশন নির্দেশ

স্বাধীনতা দিবসে চিকিৎসাধীন রোগীদের খাবার পরিবেশন নির্দেশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সকল সরকারি হাসপাতালের রোগীদেরকে উন্নতমানের খাবার পরিবেশনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (১১ মার্চ) অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে সারাদেশে উদযাপিত হবে। এ উপলক্ষে স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে দিনের প্রথম প্রহরে জাতীয় পতাকা উত্তোলন, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রনাধীন দেশের সকল হাসপাতালসমূহে ভর্তিকৃত রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন এবং ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

আগামী ২৫ মার্চ কোনোভাবেই আলোকসজ্জা করা যাবে না বলেও পরিপত্রে বলা হয়েছে।

পরিপত্রের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও দেশের সকল হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
‘আমার জীবনে অনুভব করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প’
আতঙ্কের বর্ণনা দিলেন ভেনেজুয়েলার বাসিন্দারা

‘আমার জীবনে অনুভব করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প’

আতঙ্কের বর্ণনা দিলেন ভেনেজুয়েলার বাসিন্দারা

‘আমার জীবনে অনুভব করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক