১৯ মার্চ, ২০২১ ০৯:৪০ এএম

ডা. হিবরুল বারীকে চাকরি থেকে অব্যাহতি

ডা. হিবরুল বারীকে চাকরি থেকে অব্যাহতি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের এইডসএসটিডি কন্ট্রোল শাখার উপপরিচালক ডা. মো. হিবরুল বারীকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৮ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘ডা. হিবরুল বারী (কোড নং-১২৬২২৯),উপপরিচালক (এইডসএসটিডি কন্ট্রোল), স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা-কে সরকারি চাকরি  আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩ (১)(ক) অনুযায়ী গত ৩১ জানুয়ারি সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো এবং গত এক ফেব্রুয়ারি থেকে ৩১ ফেব্রুয়ারি পর্যন্ত অবসরোত্তর ছুটি মঞ্জুরসহ ১৮ মাসের মূল বেতনের সমপরিমান অর্থ লাম্পগ্রাণ্ট হিসেবে মঞ্জুর করা হলো।’

সংশ্লিষ্ট কর্মকর্তার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারিকৃত নির্দেশনা অনুযায়ী পিআরএলকালীন সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষক কর্মকতা ও স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক