স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় আসুন: প্রধানমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: সবাইকে স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারে থাকি, আর বিরোধী দল থাকি; একদিনের জন্য হলেও বইমেলায় যাই। এখন করোনার কারণে যেতে পারছি না। আমি বইমেলায় গেলে সেখানে আরও এক হাজার মানুষ সম্পৃক্ত হয়। তাদের সবার সংক্রমণের কথা চিন্তা করে আমি যাচ্ছি না। তবে আমার মনটা বইমেলায় পড়ে আছে।’
করোনাভাইরাসে দেশের অনেক ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাণঘাতী ভাইরাসটিতে মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে গেছে। এটি কাটিয়ে উঠতে আমরা নানা পদক্ষেপ নিয়েছি। প্রণোদনা ঘোষণার পাশাপাশি প্রধানমন্ত্রীর তহবিল থেকেও সহযোগিতা করেছি। সমগ্র বাংলাদেশে সাত হাজার ৫০০ শিল্পীকে আর্থিক সহায়তা দিয়েছি। তাছাড়া অন্যান্য শ্রেণি-পেশার লোকদেরও সহযোগিতা করেছি।’
সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘টিকা দিয়ে সুরক্ষিত মনে করবেন না। মাস্ক পরবেন, হাত ধোবেন ও দূরত্ব রক্ষার মাধ্যমে নিজেকে ও অন্যকে সুরক্ষিত রাখবেন। বইমেলায় যাবেন, ধরবেন। কিন্তু নিজেকে সুরক্ষিত রাখবেন।’
এ সময় বঙ্গবন্ধুর লেখা ‘আমার দেখা নয়া চীন’ বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাশাপাশি ‘বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার ২০২১’ দেওয়া হয় ১০ সাহিত্যিককে। প্রধানমন্ত্রীর পক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেন দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।
পুরস্কারপ্রাপ্তরা হলেন: কবিতায় কবি মুহাম্মদ সামাদ, কথাসাহিত্যে ইমতিয়াজ শামীম, প্রবন্ধ সাহিত্যে বেগম আখতার কামাল, অনুবাদে সুরেশ রঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশু সাহিত্যে আনজীর লিটন, মুক্তিযুদ্ধ সাহিদা বেগম, বিজ্ঞান ও কল্পবিজ্ঞান অপরেশ বন্দোপাধ্যায়, আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনী বিভাগে ফেরদৌসী মজুমদার এবং ফোকলোর বিভাগে হাবিবুল্লাহ পাঠান।
বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, সচিব বদরুল আরেফিন, বাংলা একাডেমীর মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী প্রমুখ।
-
২৮ ফেব্রুয়ারী, ২০২৩
সাহিত্য চর্চায় সুযোগের জন্য সাবজেক্ট পরিবর্তন করি
পরিমার্জন-পরিবর্ধনে শুদ্ধতম সাহিত্যই কবিতা: ডা. হারিসুল হক
-
১৫ মার্চ, ২০২২
-
১৪ ফেব্রুয়ারী, ২০২২
-
১৮ মার্চ, ২০২১
-
১১ জানুয়ারী, ২০২১
-
১৩ ডিসেম্বর, ২০২০