বিশ্বে করোনায় মৃত্যু ২৭ লাখ ছুঁইছুঁই
মেডিভয়েস ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে করোনার টিকাদান চলছে। একই সঙ্গে বিশ্বে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে চলছে। করোনার নতুন ধরন বিশ্বজুড়ে আবারও ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এরই মধ্যে ইউরোপ, ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন, যা আগের করোনাভাইরাস থেকে অনেকটা শক্তিশালী বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এ ভাইরাসটিতে বিশ্বে আক্রান্তের সংখ্যা ১২ কোটি ১৮ লাখ ১৩ হাজার ১৩৮ জন এবং প্রাণ হারিয়েছেন ২৬ লাখ ৯২ হাজার ৬২১ জন।
আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে করোনাভাইরাস এ পর্যন্ত বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চল ছড়িয়ে পড়েছে। বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা নয় কোটি ৮২ লাখ চার হাজার ৮৪৬ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়, তৃতীয় অবস্থানে ব্রাজিল আছে, রাশিয়ার অবস্থান চতুর্থ, যুক্তরাজ্য পঞ্চম, ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। তালিকায় ৩৩তম অবস্থানে আছে বাংলাদেশ।
করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন কোটি দুই লাখ ৯৪ হাজার ৭৯৮ জন। মারা গেছেন পাঁচ লাখ ৫০ হাজার ৬৪৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত আট মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশে মারা গেছেন আট হাজার ৬০৮ জন এবং পাঁচ লাখ ৬২ হাজার ৭৫২ জন আক্রান্ত হয়েছেন।
-
২৫ অক্টোবর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট
অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট
অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক
বিপিএইচসিডিএর উদ্বেগ প্রকাশ
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্যপরীক্ষায় বেসরকারি প্রতিনিধিত্ব উপেক্ষার অভিযোগ