১৭ মার্চ, ২০২১ ০৬:৫৯ পিএম

ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে: ডেন্টাল সোসাইটির অনুষ্ঠান স্থগিত

ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে: ডেন্টাল সোসাইটির অনুষ্ঠান স্থগিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে-২১’ উদযাপন উপলক্ষে অনুষ্ঠেয় বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কর্মসূচি স্থগিত করা হয়েছে। আজ বুধবার (১৭ মার্চ) এমন সিদ্ধান্ত নিয়েছে সোসাইটি।

সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান সামনে রেখে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত পাঁচ দেশের সরকার প্রধানরা ঢাকায় অবস্থান করবেন এবং এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সকল অনুষ্ঠান আয়োজনের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সেখানে ২০ মার্চ অনুষ্ঠেয় ডেন্টাল সোসাইটির কর্মসূচি স্থগিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল আজ বুধবার (১৭ মার্চ) সন্ধ্যায় মেডিভয়েসকে জানান, ‘অনুষ্ঠান বাতিলের পর আমরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চেষ্টার পর বুকিংও পেয়েছিলাম। কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৭ থেকে ২৬ মার্চের এই বিষয়ক নির্দেশনাটির রেফারেন্স থাকাতে অনুষ্ঠানটি আপাতত স্থগিত করা হয়েছে। তবে দিবসটি বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় অন্যান্য কর্মসূচির মাধ্যমে পালন করা হবে।’

আগামী ২০ মার্চ সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এতে অংশ নেওয়ার কথা ছিল সারাদেশের প্রায় এক হাজার ২০০ ডেন্টাল চিকিৎসকের।

এ আয়োজনকে সামনে রেখে অধ্যাপক হুমায়ুন কবীর বুলবুল মঙ্গলবার (১৬ মার্চ) রাতে মেডিভয়েসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, করোনা পরিস্থিতিতে এবার দেশের সকল ডেন্টাল চিকিৎসককে এ আয়োজনে আমন্ত্রণ জানানো যায়নি। ফিজিক্যাল ও ভার্চুয়াল দুইভাবেই সম্মেলন চলমান থাকবে। চিকিৎসকদের একটি অংশ সশরীরের অনুষ্ঠানে অংশ নেবেন। বাকিরা যুক্ত হবেন অনলাইনে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত