১৭ মার্চ, ২০২১ ০১:৫৭ পিএম

‘ঢামেকের আগুন বৈদ্যুতিক শট সার্কিট থেকে’

‘ঢামেকের আগুন বৈদ্যুতিক শট সার্কিট থেকে’
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঢামেক আইসিইউর খণ্ডচিত্র

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে আজ বুধবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে এক আলোচনায় এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগুনে পুড়ে নয়, বরং চিকিৎসাধীন তিনজন রোগীকে হাসপাতালের অন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তরের পর মারা গেছেন। একই সঙ্গে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে অগ্নিকাণ্ডের সার্বিক পরিস্থিতি দেখতে আজ বুধবার দুপর দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শনে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বুধবার (১৭ মার্চ) সকাল আটটার দিকে ঢামেক হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুন লাগে। এ  ঘটনায় অন্য আইসিইউতে রোগী স্থানান্তরের পর তিন রোগী মারা যান। 

খবর পেয়ে ফায়ার ব্রিগেডের তিনটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

জানতে চাইলে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাজমুল হক মেডিভয়েসকে বলেন, ‘অগ্নিকাণ্ডে সময় আইসিইউতে ১৪ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। দ্রুততম সময়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালের অন্যান্য আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন। এর সঙ্গে আগুনের ঘটনার কোনো সম্পর্ক নেই। কারণ তাদের কেউই দগ্ধ হননি।’

তিনি জানান, অক্সিজেনের লাইন থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এতে আইসিইউতে থাকা অনেক মূল্যবান যন্ত্রপাতি পুড়ে গেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত