১৫ মার্চ, ২০২১ ১০:৪৮ এএম

৩০ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত বহাল

৩০ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত বহাল

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে প্রায় একবছর বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় আগামী ৩০ মার্চ খুলছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। তবে দেশে করোনার সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ায় এ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এ অবস্থায় পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ মার্চ দেশের সাধারণ স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি পর্যায়ের সব সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (১৪ মার্চ) রাতে মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ মার্চই দেশের সাধারণ স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি পর্যায়ের সব সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম চালু হবে। এক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয় সভায় স্বাস্থ্যবিধি নিশ্চিতসহ গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।

মাঠ পর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তারা পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার বিষয়টি মনিটরিং করবেন বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নির্দেশনাগুলো হলো- স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয় সমন্বিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের করোনাভাইরাসের টিকা প্রদান আগামী ৩০ মার্চের আগেই সম্পন্ন করতে হবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কার অথবা মেরামতের প্রয়োজন হলে তাও ৩০ মার্চের আগে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, প্রযোজ্য ক্ষেত্রে গণপূর্ত অধিদপ্তরকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার অথবা মেরামতের ব্যবস্থা নিতে হবে।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। সেখানে আগামী ৩০ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর এসএসসি শিক্ষার্থীদের ৬০ কর্মদিবস এবং এইচএসসি শিক্ষার্থীদের ৮০ কর্মদিবস পাঠদান করে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক