দ্বিতীয় ম্যানগ্রোভ লিভার ফেস্ট অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভার বাংলাদেশের উদ্যোগে ৪০ জনেরও বেশি লিভার বিশেষজ্ঞের অংশগ্রহণে অনুষ্ঠিত হল তিন দিন ব্যাপি ম্যানগ্রোভ লিভার ফেস্ট ২০২১।
কক্সবাজারে ৮ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় এ লিভার ফেস্ট। এর আগে ২০১৮ সালে প্রথমবারের মতো লিভার ফেস্ট অনুষ্ঠিত হয়েছিল।
এতে বিশেষজ্ঞরা নিজেদের মধ্যে পেশাগত মত বিনিময়ের পাশাপাশি বৈজ্ঞানিক সেমিনারে অংশগ্রহণ করেন। বাংলাদেশে প্রথম কোভিড রোগী শনাক্ত হওয়ার প্রথম বর্ষপূর্তিতে আট মাস আয়োজন করা হয় লিভার ও কোভিড-১৯ বিষয়ক বৈজ্ঞানিক সেমিনারটি।
সেমিনারে লিভারের উপর কোভিড-১৯ এর ক্ষতিকারক প্রভাবসহ সংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
লিভার ফেস্টের দ্বিতীয় দিনে বৈজ্ঞানিক সেশনে আলোচনার বিষয়বস্তু ছিল লিভার ক্যান্সার। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে লিভার ক্যান্সার চিকিৎসায় বৈপ্লবিক অগ্রগতি সাধিত হয়েছে। আরএফএ, টেইস, এবং ইমিউনথেরাপি সহ লিভার ক্যান্সারের সর্বাধুনিক চিকিৎসাগুলো এখন এদেশের লিভার বিশেষজ্ঞরা দেশেই সম্পাদন করছেন।
ফলে এতে যেমন বৈদেশিক মুদ্রার ব্যাপক সাশ্রয় হচ্ছে তেমনি দেশের রোগীরা দেশে বসেই বিশ্বমানের চিকিৎসা সেবা গ্রহণ করার সুযোগ পাচ্ছেন।
আগামী বছরের জানুয়ারিতে তৃতীয় কোরাল লিভার ফেস্টটি সেইন্ট মার্টিনে অনুষ্ঠিত হবে বলে আয়োজক ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভার বাংলাদেশ এবং সায়েন্টিফিক পার্টনার বিকন ফার্মা সিউটিক্যালসের পক্ষ থেকে জানানো হয়।