১০ মার্চ, ২০২১ ১২:০৭ পিএম

ছয় সিভিল সার্জনকে ম্যাটস অধ্যক্ষের দায়িত্ব প্রদান

ছয় সিভিল সার্জনকে ম্যাটস অধ্যক্ষের দায়িত্ব প্রদান

মেডিভয়েস রিপোর্ট: ছয় সিভিল সার্জনকে তাঁদের দায়িত্বের অতিরিক্ত হিসেবে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (৯ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উপপরিচালক সমমর্যাদায় নিয়মিত অধ্যক্ষ পদায়ন না হওয়া পর্যন্ত উল্লেখিত জেলার সিভিল সার্জনগণকে তাঁদের নিজ দায়িত্বে অতিরিক্ত হিসেবে বর্ণিত আইএইচটি বা ম্যাটসের অধ্যক্ষ এর দায়িত্ব প্রদান করা হলো।

অতিরিক্ত দায়িত্ব পাওয়া কর্মকর্তারা হলেন, বাগেরহাট ম্যাটসের দায়িত্বে বাগেরহাটের সিভিল সার্জন, টুঙ্গিপাড়া ম্যাটস ও আইএইচটির দায়িত্বে গোপালগঞ্জের সিভিল সার্জন, রাজৈর ম্যাটসের দায়িত্বে মাদারীপুরের সিভিল সার্জন, পাংশা ম্যাটসের দায়িত্বে রাজবাড়ীর সিভিল সার্জন ও গাজীপুর ম্যাটসে গাজীপুরের সিভিল সার্জনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারি করা আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব, স্বাস্থ্য ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, এমআইএস পরিচালক, প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ ও পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখেতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক