করোনায় ঝরল আরও পাঁচ জনের প্রাণ
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট হাজার ৪২৮ জন।
আজ বুধবার (৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো পাঁচ জনের মধ্যে পুরুষ চারজন ও নারী একজন। তাদের প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ২১৭টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৪৫৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৬ হাজার ৪১৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪০ লাখ ৮৯ হাজার ৩৩৬টি। পরীক্ষায় আরও ৬১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৪৭ হাজার ৯৩০ জন।
এ সময়ে সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৯৩৬ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট চার লাখ ৯৯ হাজার ৬২৭ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষার হার তিন দশমিক ৭৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১৮ শংতাশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৪ শতাংশ।
প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় আট হাজার ৪২৮ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ছয় হাজার ৩৭২ জন (৭৫ দশমিক ৬১ ভাগ) ও নারী দুই হাজার ৫৬ জন (২৪ দশমিক ৩৯ ভাগ)।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪