০১ মার্চ, ২০২১ ০১:৩৭ পিএম

বিএসএমএমইউর ডিপ্লোমা-এমফিল কোর্সে ভর্তি পরীক্ষা ৯ এপ্রিল

বিএসএমএমইউর ডিপ্লোমা-এমফিল কোর্সে ভর্তি পরীক্ষা ৯ এপ্রিল

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমফিল, এমএমইডি, ডিপ্লোমা ও এমপিএইচ কোর্সের জুলাই ২০২১ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ। আগামী ৯ এপ্রিল বিএসএমএমইউসহ বিভিন্ন কেন্দ্রে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. শাহানা আক্তার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিএসএমএমইউতে এমএইফিল, এমএমইড, ডিপ্লোমা এবং এমপিএইচ কোর্সে ডিপ্লোমা এবং এমপিএইচ কোর্সের বিভিন্ন শাখায় ২০২১ সালের ১ জুলাই থেকে একাডেমিক অধিবেশন শুরু করার লক্ষ্যে ভর্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন গ্রহণ করা হবে। 

আগ্রহী যোগ্য প্রার্থীরা ১ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত ভর্তি পরীক্ষা ও এমআইএসসির অনুকুলে পূবালী ব্যাংক লিমিটেডের একাউন্ট নম্বর ‘0947102001731’-এ অর্থ জমা দিতে পারবেন। অর্থ জমার রশিদসহ প্রার্থীরা ২ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

এতে আরও বলা হয়, এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা কোর্সের পরীক্ষা ৯ এপ্রিল সকল ৯টা থেকে সাড়ে দশটা পর্যন্ত ইডেন মহিলা কলেজ, গার্হস্থ অর্থনীতি কলেজ এবং আইডিয়াল কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। একইসঙ্গে এমফিল পিএসএম ও এমপিএইচ কোর্সের পরীক্ষা বিএসএমএমইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

►বিজ্ঞপ্তিটি দেখেতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত