করোনার ভ্যাকসিন ক্রয়ে ৯৪ কোটি ডলার সহায়তা দেবে এডিবি
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভ্যাকসিন ক্রয়ে ৯৪০ মিলিয়ন বা ৯৪ কোটি ডলার (সাত হাজার ৬৩১ কোটি ৫৫ লাখ টাকা) সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহান প্রকাশ।
পরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস সাংবাদিকদের এ বিষয়ে প্রেস ব্রিফিং এ জানান, ‘সাক্ষাতে করোনা মহামারি দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রসংশা করেছেন মনমোহন প্রকাশ। এশিয়ার তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ সফলভাবে করোনার ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করছে বলে মন্তব্য করেন তিনি। এসময় মনমোহন বলেন, যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে আর্থিক কর্মকাণ্ড খুলে দেওয়ায় জিডিপিতে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।’
তিনি আরও জানান, ‘মনমোহন প্রকাশ প্রধানমন্ত্রীকে ‘এশিয়া’স জার্নি টু প্রসপারিটি: পলিসি, মার্কেট অ্যান্ড টেকনোলজি ওভার ফিফটি ইয়ার্স’ শীর্ষক এশীয় উন্নয়ন ব্যাংক প্রকাশিত বইটি উপহার দেন। এছাড়া ‘সাউথইস্ট বাংলাদেশ ইকোনমিক করিডর কম্প্রেহেন্সিভ ডেভেলপমেন্ট প্ল্যান’ এর তিনটি ভলিয়ম প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন তিনি।’
-
২০ জুন, ২০২৬
-
২১ অক্টোবর, ২০২৫
-
১৫ ডিসেম্বর, ২০২৪
-
০৮ ডিসেম্বর, ২০২৪
-
১২ জুলাই, ২০২৪
-
২৩ অগাস্ট, ২০২৩