১৭ ফেব্রুয়ারী, ২০২১ ০৬:০৯ পিএম

একদিনে আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৪৪৩

একদিনে আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৪৪৩

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৩১৪ জনে। এ সময় আরও ৪৪৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। 

আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১৪টি করোনা পরীক্ষাগারে ১৬ হাজার ৪৩১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে আগের কয়েকটিসহ মোট ১৬ হাজার ৬১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ লাখ ৯৩ হাজার ৬৫৪টি। পরীক্ষায় আরও ৪৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৪১ হাজার ৮৭৭ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ১৬ জনের মধ্যে পুরুষ ১২ জন ও নারী চারজন। তাঁদের মধ্যে ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং একজন বাড়িতে মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মৃতদের মধ্যে মধ্যে পুরুষ ছয় হাজার ২৯৩ জন (৭৫ দশমিক ৬৯ ভাগ) ও নারী দুই হাজার ২১ জন (২৪ দশমিক শূন্য ৩১ ভাগ)।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৬৩৩ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল চার লাখ ৮৯ হাজার ২৫৪ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দুই দশমিক ৬৭ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯২ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ২৯ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৩ ভাগ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৬ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব চারজন এবং ষাটোর্ধ্ব আট জন রয়েছেন। তাঁদের মধ্যে ঢাকায় ১২ জন, চট্টগ্রামে একজন, খুলনাতে একজন ও রংপুর বিভাগে দুইজন করোনা রোগী মারা গেছেন।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৯৫ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা ২৪ লাখ ২১ হাজারের অধিক। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন চয় কোটি ৬৬ লাখের অধিক মানুষ। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক