১১ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৩৪ এএম

পেশেন্ট কেয়ার টেকনোলজির লাইসেন্সিং পরীক্ষা বাস্তবায়নে কমিটি

পেশেন্ট কেয়ার টেকনোলজির লাইসেন্সিং পরীক্ষা বাস্তবায়নে কমিটি
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজিতে পাশকৃত শিক্ষার্থীদের লাইসেন্সিং পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়ার সিদ্ধান্ত বাস্তবায়নে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি)।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার সুরাইয়া বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের স্মারক নং- ৫৯,০০,০০০০,১৪৩,২৭,০২,২০১৯,৮০ গত ১ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রীর সভার সিদ্ধান্ত-২, ২ এ লাইসেন্সিং পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজিতে পাসকৃত শিক্ষার্থীদের বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক গৃহীত লাইসেন্সিং পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কাউন্সিল নিম্মোক্ত কমিটি গঠন করা হলো।’

তিন সদস্যের কমিটিতে, বিএনএমসির ডেপুটি রেজিস্ট্রার রাশিদা আক্তারকে সভাপতি ও বিএনএমসির প্রধান সহকারী মো. মঞ্জরুল করিমকে সদস্য সচিব এবং অফিস সহকারী মো. হাসান আল মিজানকে সদস্য করা হয়েছে।

কার্যপরিধিতে বলা হয়েছে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজিতে পাশকৃত শিক্ষার্থীদের কাউন্সিল কর্তৃক নিবন্ধনের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা।

নিবন্ধন পরবর্তী কম্প্রিহেন্সিভ লাইসেন্সিং পরীক্ষায় অংশগ্রহনের জন্য আবেদন গ্রহন এবং প্রবেশপত্র ইস্যুর বিষয়ে সাত কর্মদিবসের মধ্যে সম্পন্ন করার অনুরোধ করা হলো।

আদেশের অনুলিপি অবগতি ও  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব ও উপসচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

► বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক