১০ ফেব্রুয়ারী, ২০২১ ১০:১৭ এএম

ফের করোনায় আক্রান্ত ডা. জাহিদুল ইসলাম

ফের করোনায় আক্রান্ত ডা. জাহিদুল ইসলাম
ডা. জাহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দ্বিতীয়বারের মতো প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম। মঙ্গলবার ( ৯ ফেব্রুয়ারি) তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে বলে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন।

জাহিদুল ইসলাম বলেন, ৩/৪ দিন থেকে শরীরে একটু ব্যথা অনুভব করায় এবং কাশি থাকায় রবিবার করোনা পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা দেই। মঙ্গলবার এর রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে কাশি আর হালকা শরীর ব্যথা ছাড়া কোনো উপসর্গ নেই।

সিলেটে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়া প্রথম ব্যক্তি হলেন ডা. জাহিদুল ইসলাম। 

উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই ডা. জাহিদুল ইসলামসহ তাঁর পরিবারের সবাই করোনায় আক্রান্ত হন। এ সময় জাহিদুল ইসলাম, তাঁর বাবা নজরুল ইসলাম, মা (৭৫) ও স্ত্রী (৪৫) পজেটিভ শনাক্ত হন। তবে জাহিদুল ইসলামের বাবা নজরুল ইসলাম শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশেন সেন্টারে ২১ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক