০৮ ফেব্রুয়ারী, ২০২১ ০১:২১ পিএম
চল্লিশোর্ধ্বদের টিকা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
ফাইল ছবি
মেডিভয়েস রিপোর্ট: চল্লিশোর্ধ্ব ও ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তি যেন তাঁর পরিবারসহ করোনা ভ্যাকসিন গ্রহণ করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (৮ ফেব্রুয়ারী) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ‘টিকা গ্রহণের বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এখন থেকে ৪০ বছর বয়স থেকে নিবন্ধন করা যাবে, আগে ৫৫ বছর বয়স ছিল। ধীরে ধীরে তরুণ জনগোষ্ঠীকে টিকার আওতায় নিয়ে আসতে হবে।’
টিকা নেওয়ার পরেও মাস্ক পরা ছেড়ে দেওয়া যাবে না, মাস্কের সাথে আপোষ করা যাবে না। কেউ নিবন্ধন করতে না পারলে এনআইডি কার্ড নিয়ে টিকাদান কেন্দ্রে গেলে তাকে নিবন্ধন করে দেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
এই বিভাগের সর্বাধিক পঠিত