০৮ ফেব্রুয়ারী, ২০২১ ১২:২৮ পিএম

সুস্থ আছি, আপনারাও টিকা গ্রহণ করুন: প্রধান বিচারপতি

সুস্থ আছি, আপনারাও টিকা গ্রহণ করুন: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতির ভ্যাকসিন গ্রহণ। ছবি: সংগৃৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের টিকা গ্রহণ করে সুস্থ আছেন জানিয়ে সকলকেই টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। স্বশরীরে বিচারকার্যেও অংশগ্রহণ করেন তিনি। 

আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা শুনানির একপর্যায়ে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘গতকাল টিকা নিয়েছি, আজ আদালতে এসেছি, কোনো সমস্যা হয়নি। আপনারাও টিকা নিয়ে নিন।’

অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনসহ ভার্চুয়াল শুনানিতে উপস্থিত সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকেও টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা আগামীকাল (মঙ্গলবার) টিকা নিয়ে নেব।’

এ সময় সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আপনি টপ ল অফিসার অফ দ্য কান্ট্রি। গতকালই আপনার টিকা নেওয়া উচিত ছিল’। অ্যাটর্নি জেনারেল তার উত্তরে বলেন, ‘আমি একা নিতে চাইনি। সবাই মিলে নেবো। এজন্য দেরি হয়েছে’।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান কর্মসূচির প্রথমদিন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত জন বিচারপতি এবং হাইকোর্টের ৪৮ জন বিচারপতি করোনার টিকা গ্রহণ করেন। টিকা নেওয়ার পর হাইকোর্টের বিচারপতিরা গতকালই বিচারকাজ পরিচালনায় অংশ নেন। প্রধান বিচারপতি সস্ত্রীক রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা গ্রহণ করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক