০৮ ফেব্রুয়ারী, ২০২১ ১১:২৫ এএম

অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করল দক্ষিণ আফ্রিকা

অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করল দক্ষিণ আফ্রিকা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করেছে দক্ষিণ আফ্রিকা। করোনার নতুন স্ট্রেইনের বিরুদ্ধে সন্তুষজনক ফল না পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরণের বিরুদ্ধে ‘হতাশাজনক’ ফলাফল দেখানোর পর তা ভ্যাকসিনটির প্রয়োগ স্থগিত করা হয়েছে। বিজ্ঞানীরা বলেছেন যে দক্ষিণ আফ্রিকায় করোনার শতকরা ৯০ ভাগ ক্ষেত্রে স্ট্রিইনটর ভূমিকা রয়েছে। প্রায় দুই হাজার মানুষের উপর পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, করোনার হালকা ও মধ্যপন্থী সংক্রমনের বিরুদ্ধে এই ভ্যাকসিনটি ‘ন্যূনতম সুরক্ষা’ প্রদান করছে।

রোববার এক অনলাইন সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জুয়েলি এমখিজে বলেন, এই ফলাফলের আলোকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দিয়ে কীভাবে এগিয়ে যেতে হবে সে সম্পর্কে সরকার আরও পরামর্শের জন্য অপেক্ষা করবে। ট্রায়ালটি ইউনিভার্সিটি অফ দ্য উইটওয়াটার্সর‍্যান্ড দ্বারা পরিচালিত হয় এবং এখন পর্যন্ত ফলাফল পিয়ার-রিভিউ করা হয়নি। এরই মধ্যে সামনের সপ্তাহগুলোতে সরকার জনসন অ্যান্ড জনসন ও ফাইজারের ভ্যাকসিন দেবে।

অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়ালের নেতৃত্বে ছিলেন অধ্যাপক শাবির মাধি। তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘দুঃখজনকভাবে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন মৃদু ও মধ্যম অসুস্থতার বিরুদ্ধে কাজ করে না।’

তিনি আরও বলেন, ভ্যাকসিনটি গুরুতর সংক্রমণের বিরুদ্ধে কার্যকর কিনা তা অনুসন্ধান করা সম্ভব নয়। কারণ ট্রায়ালে যারা অংশগ্রহণ করেছিল তাদের বয়স ৩১ বছরের মধ্যে এবং এরা ভাইরাসের গুরুতর লক্ষণের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীদের প্রতিনিধিত্ব করে না।

তবে অক্সফোর্ডের ভ্যাকসিনের প্রধান গবেষক অধ্যাপক সারাহ গিলবার্ট বলেছেন, ভাইরাসটি এরপরও গুরুতর অসুস্থতার বিরুদ্ধে কাজ করবে। দক্ষিণ আফ্রিকার ভাইরাসটির ধরনের বিরুদ্ধে গবেষকদের ভ্যাকসিনের নতুন একটি পরিবর্তিত ভার্সন তৈরি করবে। প্রয়োজন হলে কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে ভাইরাসের নতুন ধরনের বিরুদ্ধে আরও কার্যকর ভ্যাকসিন নতুন করে ডিজাইন করা যায়।

প্রসঙ্গত, আগামী সপ্তাহ থেকে দক্ষিণ আফ্রিকায় অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগ শুরু করার কথা ছিল। এ লক্ষ্যে ১০ লাখ ভ্যাকসিন কিনেছে দক্ষিণ আফ্রিকা। দেশটিতে এখন পর্যন্ত ১৪ লাখ ৭৬ হাজার ১৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৪৬ হাজার ২৯০ জন। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ১৩ লাখ ৬০ হাজার ২০৪ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও