০৭ ফেব্রুয়ারী, ২০২১ ০৯:৩৭ পিএম

শুরুর দিনে ভ্যাকসিন নিলেন ৩১,১৬০ জন

শুরুর দিনে ভ্যাকসিন নিলেন ৩১,১৬০ জন
টিকাদান কার্যক্রম। ছবি: সাহিদ

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে গণহারে টিকাদান কার্যক্রম উদ্বোধনের দিনে টিকা গ্রহণ করেছেন মোট ৩১ হাজার ১৬০ জন। এর মধ্যে ২১ জনের দেহে মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

আজ রোববার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ইএমআইএস) ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সারাদেশের সরকারি-বেসরকারি এক হাজার ৫টি হাসপাতাল ও ভ্যাকসিন সেন্টারে সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নিবন্ধিত ৩১ হাজর ১৬০ জন ব্যক্তিকে টিকা দেওয়া হয়। এদের মধ্যে ২৩ হাজার ৮৫৭ জন পুরুষ ও সাত হাজার ৩০৩ জন নারী রয়েছেন। ঢাকা মহানগরে টিকা পেয়েছেন পাঁচ হাজার ৭১ জন। তাঁদের মধ্যে পুরুষ তিন হাজার ৭৭২ ও নারী ১২১৯ জন।

এতে আরও বলা হয়, শুরুর দিন তিন লাখ ৬০ হাজার মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি রেখেছিল স্বাস্থ্য অধিদপ্তর। সারা দেশে দুই হাজার ৪০০টি দল টিকা দিতে কাজ করেছে।  প্রথম দিন টিকা দেওয়ার সময় গ্রহীতাকে দ্বিতীয় ডোজের তারিখ বলে দেওয়া হয়ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ দিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ বেশ কয়েকজন মন্ত্রী, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা করোনার টিকা গ্রহণ করেছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনা ভ্যাকসিন
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক