০৫ ফেব্রুয়ারী, ২০২১ ০৬:৫৫ পিএম

সমালোচক নাভালনির চিকিৎসকের  মৃত্যু

সমালোচক নাভালনির চিকিৎসকের  মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েসে ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ও রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি’র চিকিৎসক ফিজিশিয়ান সার্জেই ম্যাক্সিমিশিন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।

আজ শুক্রবার ( ৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ওমস্ক ইমার্জেন্সি হাসপাতালের ডেপুটি চিফ সার্জেই ম্যাক্সিমিশিন মারা গেছেন। তবে এ চিকিৎসকের মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।

গত বছরের ২০ আগস্ট সাইবেরিয়া থেকে মস্কো যাওয়ার পথে ভয়ঙ্কর বিষ নোভিচকের প্রভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রুশ বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি। একারণে ওমস্কে জরুরি অবতরণ করে তাঁকে বহনকারী বিমানটি। সেখানে ওমস্ক ইমার্জেন্সি হাসপাতালে ভর্তি করা হয় নাভালনিকে।

চিকিৎসাধীন অবস্থায় ধীরে ধীরে শারীরিক অসুস্থ হয়ে যান নাভালনি। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে নিয়ে যাওয়া হয়। সেখানে টানা পাঁচ মাস চিকিৎসার পর সুস্থ হয়ে কিছুদিন আগে নিজদেশে ফিরেছেন পুতিনের কট্টর এই সমালোচক। তবে রাশিয়ায় পা রাখার সঙ্গে সঙ্গে গ্রেফতার হন তিনি। এরপর সাজা স্থগিতের একটি শর্ত লংঘনের দায়ে নাভালনিকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেন মস্কোর একটি আদালত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও