০৪ ফেব্রুয়ারী, ২০২১ ০১:০৯ পিএম

বিদেশে চিকিৎসায় বছরে খরচ দুই বিলিয়ন ডলার: স্বাস্থ্য সচিব

বিদেশে চিকিৎসায় বছরে খরচ দুই বিলিয়ন ডলার: স্বাস্থ্য সচিব
স্বাস্থ্য সচিব মো. আব্দুল মান্নান

মেডিভয়েস রিপোর্ট: প্রতিবছর শুধুমাত্র বিদেশে চিকিৎসা গ্রহণ করতে গিয়ে দুই বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে জানিয়ে স্বাস্থ্য সচিব মো. আব্দুল মান্নান বলেন, এটি বন্ধে সবার আন্তরিকতা ও দেশপ্রেম বাড়াতে হবে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্য সচিব বলেন, দেশের রোগীরা চিকিৎসার জন্য ভারত, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে যাচ্ছে। এতে প্রতিবছর দুই বিলিয়ন ডলার খরচ হচ্ছে। এটা বন্ধ করা চ্যালেঞ্জ। রোগীদের চিকিৎসার বিদেশ যাওয়া বন্ধে আমাদের আন্তরিকতা ও দেশপ্রেম বাড়াতে হবে। এ সময় সকল স্বাস্থ্যকর্মীকে দায়িত্ব পালনে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্বাস্থ্যের বাজেট দ্বিগুণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তেরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক