করোনার টিকা পেতে শিক্ষকদের নিবন্ধনের নির্দেশ মাউশির
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস টিকা গ্রহণ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি)।
আজ সোমবার (১ ফেব্রুয়ারি) মাউশির উপ-পরিচালক মো. রুহুল আমিন (সাধারণ প্রশাসন) স্বাক্ষরিত ওই আদেশে আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।
টিকা গ্রহণ সংক্রান্ত পত্রের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে আদেশে আরও বলা হয়েছে, কেবল যারা রাজস্ব খাত থেকে বেতন-ভাতা তোলেন তারাই এ রেজিস্ট্রেশন করতে পারবেন।
এর আগে মাউশি থেকে কোভিড-১৯ মোকাবিলায় টিকা গ্রহণ প্রসঙ্গে চিঠি দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইছমত উল্লাহ।
এতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের পরিপেক্ষিতে এ বিভাগ ও এর আওতাধীন সব অধিদফতর-দফতর-সংস্থায় কর্মরত যেসব কর্মকর্তা-কর্মচারী রাজস্ব খাত থেকে বেতন ভাতা গ্রহণ করেন তাদেরকে আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে কোভিড-১৯ টিকার রেজিস্ট্রেশন করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
-
১৮ জুন, ২০২৫
-
১৭ মার্চ, ২০২৫
সালমান এফ রহমানের বিরুদ্ধে দুদকে অভিযোগ
করোনার টিকা কেনার আড়ালে ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ
-
২৮ এপ্রিল, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
৩০ জানুয়ারী, ২০২৩
-
২২ জানুয়ারী, ২০২৩
-
২৬ জুলাই, ২০২২
-
২৬ জুলাই, ২০২২
-
১৭ মার্চ, ২০২২
বঙ্গবন্ধুর জন্মদিবস
বিশেষ ক্যাম্পেইন শুরু, ১৫ দিনে টিকা পাবেন ৩ কোটি মানুষ
-
১৮ ফেব্রুয়ারী, ২০২২