ভ্যাকসিনের জন্য নার্স ও মিডওয়াইফদের তালিকা প্রদানে নির্দেশ
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণের জন্য নার্স ও মিডওয়াইফদের তালিকা প্রদানের নির্দেশ দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
রোববার (৩১ জানুয়ারি) অধিদপ্তরের প্রশাসন ও শিক্ষা শাখার উপসচিব মোহাম্মদ আব্দুল হাই স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য নিবেদিত জনগোষ্ঠীর তালিকা প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে। ওই তালিকা করোনার ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটি’র সভাপতি (জেলা প্রশাসক) ও সদস্য সচিব (সিভিল সার্জন) বরাবর পত্র প্রাপ্তির দুই কর্মদিবসের মধ্যে প্রেরণের জন্য বলা হয়েছে।
নির্দেশনা মোতাবেক তাঁর জেলায় কর্মরত নার্স ও মিডওয়াইফগণের তালিকা স্ব-স্ব জেলার সিভিল সার্জনের সাথে সমন্বয় করে সংশ্লিষ্ট জেলা প্রশাসক বরাবর দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আদেশের অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব, নার্সিং কলেজের অধ্যক্ষ, নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
২০ জুন, ২০২৬
-
২১ অক্টোবর, ২০২৫
-
১৫ ডিসেম্বর, ২০২৪
-
০৮ ডিসেম্বর, ২০২৪
-
১২ জুলাই, ২০২৪
-
২৩ অগাস্ট, ২০২৩