০১ ফেব্রুয়ারী, ২০২১ ১২:৫৬ পিএম

স্বাস্থ্যকর্মীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ

স্বাস্থ্যকর্মীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ
অধ্যাপক ডা. আবুল বাশার মোহম্মদ খুরশীদ আলম। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের প্রতিরোধে ভ্যাকসিন প্রদান কার্যক্রম পরিচালনার জন্য আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চিকিৎসক-নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করে কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহম্মদ খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন। 

আজ সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল কলেজ পরিচালকদের সঙ্গে অনলাইন সভা শেষে তিনি তথ্য জানান।

তিনি বলেন, আগামী সাত ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকা কার্যক্রম শুরু হচ্ছে। এ উপলক্ষে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চিকিৎসক-নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে জরুরি প্রয়োজনে যে কেউ ছুটি নিতে পারবেন। তবে সরকারি ছুটির দিন টিকা কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ডিজি।

ভ্যাকসিন কার্যক্রম পরিচালনার প্রস্তুতির বিষয়ে বলেন, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা টিকা কার্যক্রম এগিয়ে নিতে প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত বিশ হাজারের বেশি মানুষ টিকা পেতে নিবন্ধন করেছেন। যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না তাদের মাঠ স্বাস্থ্যকর্মীরা সহায়তা করবেন।

এ প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তর হাঙ্গেরি বা অন্য দেশকে টিকা দেয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে কিছু জানে না বলে জানিয়েছেন অধ্যাপক খুরশীদ আলম।

অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, ঢাকা জেলার জন্য চার লাখ টিকা বরাদ্দ রাখা হয়েছে। এ সময় তিনিসহ টিকা নেয়া সকলেই সুস্থ আছেন বলে জানিয়েছেন অপর অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনা ভ্যাকসিন
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক