করোনার ভ্যাকসিন নিলেন জাতিসংঘ মহাসচিব
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জাতিসংঘ দপ্তরের ওয়েবসাইটে দেওয়া এক প্রতিবেদন থেকে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার নিউইয়র্ক জাতিসংঘ সদরদপ্তর থেকে কয়েক মাইল দূরে অবস্থিত ব্রোনেক্সে অ্যাডলাই ই. স্টিভানসন হাইস্কুলে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন তিনি।
জাতিসংঘ মহাসচিব টুইট বার্তায় বলেন, তিনি ভ্যাকসিন নিতে পেরে ভাগ্যবান এবং কৃতজ্ঞ হয়েছেন। সমতার ভিত্তিতে প্রত্যেকের জন্য ভ্যাকসিন সহজলভ্য করা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানিয়েছেন অ্যান্তোনিও গুতেরেস।
তিনি বলেন, ‘এই মহামারি কবল থেকে আমরা কেউ নিরাপদ না, যতক্ষণ না আমরা সকলে নিরাপদ।’
তিনি আরও বলেন, আমি প্রত্যেককে ভ্যাকসিন নেওয়ার বিষয়ে উৎসাহ দিচ্ছি। কারণ এটা একটি সেবা। আমাদের মধ্যে কেউ একজন ভ্যাকসিন নেওয়ার অর্থ পুরো কমিউনিটিতে তিনি আর সংক্রমণ ছড়াচ্ছেন না। ফলে দায়বদ্ধতা থেকেই সবার ভ্যাকসিন নেওয়া উচিত।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার
সন্ত্রাসী হামলায় আহত
চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী