এইচএসসি ও সমমানের ফল প্রকাশ কাল
মেডিভয়েস রিপোর্ট: আগামীকাল শনিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এইচএসসি ও সমমান পরীক্ষা- ২০২০ এর ফল প্রকাশ করা হবে। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এই ফল ঘোষণা করা হবে।
ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে অনুষ্ঠানে যুক্ত থাকবেন।
আজ শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, করোনা মহামারির কারণে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়। পরীক্ষা নেয়ার পরিবর্তে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করে এইচএসসির ফলাফল নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়।
গত ২৫ জানুয়ারি রাতে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে সংসদে পাস হওয়া তিনটি সংশোধিত আইনের গেজেট জারি করা হয়। এর আগে সেদিন সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তিনটি বিলে সম্মতি দেন। বিল তিনটিতে রাষ্ট্রপতির সম্মতির পর সেগুলো আইনে পরিণত হয়।
-
১৪ অক্টোবর, ২০২৪
-
০২ অগাস্ট, ২০২৪
-
০১ অগাস্ট, ২০২৪
-
২৬ জুলাই, ২০২৪
-
২৫ জুলাই, ২০২৪
-
২৯ জুন, ২০২৪
-
০১ জুন, ২০২৪
-
১৭ অগাস্ট, ২০২৩
-
০৮ মার্চ, ২০২৩