২৮ জানুয়ারী, ২০২১ ০৪:৫৮ পিএম

স্বাস্থ্যখাতের সংস্কার বিষয়ক সভা স্থগিত

স্বাস্থ্যখাতের সংস্কার বিষয়ক সভা স্থগিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যখাতের সংস্কার বিষয়ক প্রতিবেদনে বর্ণিত সুপারিশসমূহ বাস্তবায়নের আলোচনা সভা স্থগিত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের সেবা বিভাগের প্রশাসন-১ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ ২৮ জানুয়ারি বেলা সাড়ে ১১ টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে স্বাস্থ্যখাতের সংস্কার বিষয়ক প্রতিবেদনে বর্ণিত সুপারিশসমূহ বাস্তবায়নের বিষয়ে আলোচনা সভা অনিবার্য কারেণে স্থগিত করা হয়েছে।

পরবর্তীতে স্থগিত হওয়া সভার সময় ও তারিখ জানিয়ে দেওয়া হবে বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে।

নোটিসের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব, কেন্দ্রীয় ঔষাধাগারের পরিচালক ও স্বাস্থ্যমন্তীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক