বিএসএমএমইউ রেসিডেন্সি ফেইজ-বিতে দুই চিকিৎসক নির্বাচিত
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি/এমএস রেসিডেন্সি ফেইজ-বি প্রোগ্রামের মার্চ-২০২১ সেশনে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন দুইজন চিকিৎসক। বিশ্ববিদ্যালয়ের গঠিত সিলেকশন বোর্ড তাঁদের ভর্তির জন্য নির্বাচিত করেছেন।
বুধবার (২৭ জানুয়ারি) বিএসএমএমইউর উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. ফেরদৌস আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মার্চ ২০২১ শিক্ষাবর্ষে এমডি/এমএস রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ-বিতে (সরাসরি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত সিলেকশন বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বর্ণিত দুই জন শিক্ষার্থীকে তাঁদের নামের পাশ্বে বর্ণনা মোতাবেক ভর্তির জন্য নির্বাচন করা হলো।
নির্বাচিত চিকিৎসকরা হলেন, কলোরেক্ট্রাল সার্জারির ডা. মোহাম্মদ নজরুল ইসলাম এবং ডা. আয়েশা রহমান। তাঁরা সরকারি প্রার্থী হিসেবে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।
এতে আরও বলা হয়, বিএসএমএমইউ, সরকারি প্রার্থীরা প্রেষণাদেশ ছুটির আদেশপ্রাপ্তি সাপেক্ষে নির্ধারিত ফি জমা দিয়ে উল্লেখিত বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ফেইজ-বিতে ভর্তি হতে পারবেন।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন, কলোরেক্ট্রাল সার্জারি বিভাগের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, স্বাস্থ্য সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।