রাজধানীর ৫ হাসপাতালে টিকা নেবেন ৫৬০ চিকিৎসক-স্বাস্থ্যকর্মী
মেডিভয়েস রিপোর্ট: কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধনের পর আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর পাঁচ হাসপাতালে শুরু হয়েছে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের টিকাদান কার্যক্রম।
এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ৪০০ স্বাস্থ্যকর্মী কোভিডের টিকা নেবেন। এ ছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১০০ ও বাংলাদেশ–কুয়েত মৈত্রী হাসপাতালে ৬০ জন স্বাস্থ্যকর্মীকে এ টিকা দেওয়া হবে।
সূত্রে জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ, মুগদা ও বিএসএমএমইউ হাসপাতালে টিকাদানকেন্দ্র, অপেক্ষা ঘর, টিকা দেওয়ার বুথ এবং বিশ্রাম শয্যার ব্যবস্থা করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ ও মুগদা হাসপাতালের করোনা টিকাদানকেন্দ্রে আইসিইউ সুবিধা রাখা হলেও বিএসএমএমইউতে এ ব্যবস্থা রাখা হয়নি। তবে জরুরি প্রয়োজনে টিকা নেওয়া ব্যক্তির জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।
ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের করোনা টিকাদানকেন্দ্রে ১৪০ জন স্বাস্থ্যকর্মী করোনার টিকা নেবেন। এর মধ্যে ২০ জন চিকিৎসক, ২০ জন নার্স আছেন। অন্যরা হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও স্টাফ। সেখানে চারটি টিকা দেওয়ার বুথের মধ্যে দুটি নারীদের জন্য।
বিশেষজ্ঞসহ মোট ২৩ জন চিকিৎসক টিকা কার্যক্রম পরিচালনা করবেন। এখানে টিকা নেওয়া ব্যক্তিদের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা এবং ২০ জন স্বেচ্ছাসেবক থাকবেন। বুধবার(২৭ জানুয়ারি) বিকেলের দিকে হাসপাতালে করোনার টিকা পৌঁছায়।
বিএসএমএমইউর করোনা টিকাদানকেন্দ্র স্থাপন করা হয়েছে মিন্টো রোডের হোটেল ইন্টারকন্টিনেন্টালের উল্টো পাশে বিএসএমএমইউ কনভেনশন সেন্টারে। সেখানে মোট আটটি বুথে আজ ২০০ জন স্বাস্থ্যকর্মীকে করোনার টিকা দেওয়া হবে। এ টিকাকেন্দ্রে আরও আছে চারটি হাই–ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ), কেবিন ব্লকে অক্সিজেন সিলিন্ডারসহ চার শয্যাটি শয্যা।
এ ছাড়া টিকাকেন্দ্রে উপস্থিত থাকবেন দুজন চিকিৎসক। আর জরুরি পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত আছে দুটি অ্যাম্বুলেন্স।
জানা গেছে, বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রথম করোনার টিকা গ্রহণ করেছেন। এরপর একে একে হাসপাতালটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের করোনার টিকা দেওয়া শুরু হয়।
মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগের তৃতীয়তলায় করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথম দিনে মোট ৬০ জন স্বাস্থ্যকর্মী করোনা টিকা নিচ্ছেন। এর মধ্যে চিকিৎসক পাঁচজন, বাকিরা হাসপাতালের নার্স ও কর্মকর্তা। টিকা সংরক্ষণের জন্য দুটি ঘর আছে। এখানে টিকা দেওয়ার দুটি বুথ, বিশ্রামঘর ও আইসিইউর ব্যবস্থা আছে।
এর আগে বুধবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে করোনা টিকা কার্যক্রম উদ্বোধন করেন। একই দিন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঁচজনকে টিকা দেয়া হয়। প্রথম টিকা নেন কুর্মিটোলা হাসপাতালের নার্স রুনু বেরুনিকা কস্তা।
এ ছাড়াও টিকা নিয়েছেন চিকিৎসক আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশের মতিঝিল বিভাগের কর্মকর্তা দিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। সবমিলিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বিভিন্ন পেশার মোট ২৬ জনকে ভ্যাকসিন দেয়া হয়।
-
১৮ জুন, ২০২৫
-
১৭ মার্চ, ২০২৫
সালমান এফ রহমানের বিরুদ্ধে দুদকে অভিযোগ
করোনার টিকা কেনার আড়ালে ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ
-
২৮ এপ্রিল, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
৩০ জানুয়ারী, ২০২৩
-
২২ জানুয়ারী, ২০২৩
-
২৬ জুলাই, ২০২২
-
২৬ জুলাই, ২০২২
-
১৭ মার্চ, ২০২২
বঙ্গবন্ধুর জন্মদিবস
বিশেষ ক্যাম্পেইন শুরু, ১৫ দিনে টিকা পাবেন ৩ কোটি মানুষ
-
১৮ ফেব্রুয়ারী, ২০২২