২৮ জানুয়ারী, ২০২১ ১০:৩৫ এএম
করোনার টিকা: অসুস্থদের সাহায্যে পার্শ্বপ্রতিক্রিয়া টিম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: করোনার টিকা গ্রহণের পর কারও মধ্যে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হলে তাকে দ্রুত সাহায্য করা হবে বলে জানিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ। বুধবার (২৭ জানুয়ারি) টিকা কার্যক্রম উদ্বোধনের পর এ কথা বলেন তিনি।
টিকা গ্রহণকারীদেরকে পার্শ্বপ্রতিক্রিয়া টিমের মোবাইল নম্বর দেওয়া আছে জানিয়ে জামিল আহমেদ বলেন, কেউ যদি কোনো ধরনের অসুস্থতা বোধ করেন বা কোনো প্রশ্ন থাকে, তারা যোগাযোগ করতে পারবেন। টিমের সদস্যরা তাদের সহযোগিতা করবেন।
তিনি আরও বলেন, ‘পৃথিবীর যত জায়গায় অক্সফোর্ড-আস্ট্রোজেনেকার টিকা দেওয়া হয়েছে, তাতে দেখা গেছে এই টিকা তুলনামূলক অনেক নিরাপদ। এর পার্শ্বপ্রতিক্রিয়া অত্যন্ত মৃদু। আমরা আশাবাদী, ইনশাআল্লাহ তেমন কোনো সমস্যা হবে না।’
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
ফতুল্লার মাদ্রাসায় অগ্নিকাণ্ড
চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের অঙ্গীকার
৫০৩ স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১৫১ শয্যার
প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প
ফতুল্লার মাদ্রাসায় অগ্নিকাণ্ড
চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের অঙ্গীকার
৫০৩ স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১৫১ শয্যার
প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প
এই বিভাগের সর্বাধিক পঠিত