২৬ জানুয়ারী, ২০২১ ০৬:৪৮ পিএম

চাকরিতে স্থায়ী হলেন ১০ চিকিৎসক

চাকরিতে স্থায়ী হলেন ১০ চিকিৎসক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ও ডেন্টাল ক্যাডারে কর্মরত ১০ চিকিৎসকের চাকরি স্থায়ী করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) ইস্যু করা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ও ডেন্টাল ক্যাডারের ১০ জন কর্মকর্তার চাকরি বিসিএস নিয়োগ বিধি ১৯৮১ এর বিধি ৭(১) ও ৭(২) এবং ৮(এইচ) অনুসারে তাঁদের পার্শ্বে উল্লিখিত তারিখ হতে স্থায়ী করা হয়েছে।

চাকরি স্থায়ী হওয়া কর্মকর্তারা হলেন, ডা.মো. রাসেল বিন মনসুর, ডা. মীর মো. মোফাজ্জল হোসাইন,ডা.মো.ইমরুল হাসান, ডা. আনজুমান আরা ইয়াছমিন, ডা.মো. সাদাত আনাম আজাদ, ডা. শাম্মী আক্তার, ডা.শামীমা পারভীন, ডা.সোমা সাহা, ডা. মো.আশরাফুল আলম ও ডা. মো. আসিফ মাহমুদ।

রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিব, বিভিন্ন মেডিকেলের অধ্যক্ষ ও পরিচালক, বিভাগীয় পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

► প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক