করোনায় সিএনএন টিভির উপস্থাপকের মৃত্যু
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন টিভির জনপ্রিয় টকশো উপস্থাপক ল্যারি কিং।
শনিবার (২৩ জানুয়ারি) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ল্যারি কিং হৃদরোগসহ বেশ কিছু শারীরিক সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভুগছিলেন। এমতাবস্থায় এ বছরের জানুয়ারির শুরুতে করোনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আমেরিকার লস অ্যাঞ্জেলসের সিডারস-সিনাই মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক ল্যারি কিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
ল্যারি কিং সত্তরের দশকে বাণিজ্যিক নেটওয়ার্ক ‘মিউচুয়াল ব্রডকাস্টিং সিস্টেম’-এ রেডিও অনুষ্ঠান ‘দ্য ল্যারি কিং শো’ করে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর ১৯৮৫ থেকে ২০১০ সালের মধ্যে সিএনএনে ‘ল্যারি কিং লাইভ অন সিএনএন’ নামের অনুষ্ঠান উপস্থাপনা করেন। রাজনীতিবিদ, ক্রীড়াবিদ, বিনোদনজগতের তারকা, অ্যাথলেট, ষড়যন্ত্র তত্ত্বের প্রবক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের সাক্ষাৎকার নিয়েছেন তিনি।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪