১০ জানুয়ারী, ২০২১ ০৫:১১ পিএম

করোনার ভ্যাকসিন নিলেন ব্রিটিশ রানি

করোনার ভ্যাকসিন নিলেন ব্রিটিশ রানি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভ্যাকসিন নিলেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ এবং তার স্বামী ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপ।

শনিবার (১০ জানুয়ারি) এই যুগল টিকার প্রথম ডোজ গ্রহণ করেন বলে বাকিংহাম প্রাসাদের থেকে জানানো হয়েছে।

রাজ পরিবারের সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাইনিউজ জানিয়েছে, ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের ব্যক্তিগত স্বাস্থ্য সংক্রান্ত বিষয় সাধারণত প্রকাশ করা হয় না। তবে রানি এবং তার স্বামীর ভ্যাকসিন নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বোঝা যাচ্ছে যে রানি চেয়েছেন, ভ্যাকসিন নেওয়ার তথ্য জনগণের সামনে উন্মুক্ত করা হোক।

খবরে বলা হয়েছে, রাজ পরিবারের বিশেষ একজন চিকিৎসক রানি এবং তার স্বামীকে টিকা প্রয়োগ করেন। ৯৪ বছর বয়সী রানি এবং ৯৯ বছর বয়সী ফিলিপ লকডাউনের সময় সেখানেই অবস্থান করছেন।

এদিকে, যুক্তরাজ্যে নতুন করে করোনা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় প্রতিদিনিই আক্রান্তের সংখ্যা বাড়ছে। সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় নতুন করে লকডাউন দেওয়া হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভ্যাকসিন
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও