করোনা: যুক্তরাজ্যের সঙ্গে চীনের ফ্লাইট স্থগিত
মেডিভয়েস ডেস্ক: যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্তের পর দেশটির সঙ্গে সব ধরনের বিমান যোগাযোগ স্থগিত করেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, নতুন প্রজাতির করোনার প্রার্দুভাব ঠেকাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞায় যুক্তরাজ্যে অবস্থানরত চীনা নাগরিকেরাও আকাশপথে নিজ দেশে ফিরতে পারবেন না। দেশের অভ্যন্তরে করোনার বিস্তার প্রতিরোধে সক্ষম হয়েছে চীন। তবে বাইরে থেকে করোনা চলে আসার বিষয়ে দেশটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বেইজিং।
ওয়াং ওয়েনবিন বলেন, ভাইরাস রূপান্তরের প্রকৃতি ও তার সম্ভাব্য প্রভাব বিস্তারের সঙ্গে ঘনিষ্ঠ সবকিছুকে চীন অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। পরিস্থিতির উপর ভিত্তি করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই কোটি ১৯ লাখ ৫ হাজার ১৪৪ জন এবং ৬৯ হাজার ৭৩২ মারা গেছেন।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
সরকারি কর্মচারী হাসপাতালে
ঠোঁট ও তালুকাটা রোগীদের জন্য পাঁচ দিনব্যাপী বিনামূল্যে অস্ত্রোপচার
সরকারি কর্মচারী হাসপাতালে
ঠোঁট ও তালুকাটা রোগীদের জন্য পাঁচ দিনব্যাপী বিনামূল্যে অস্ত্রোপচার